রাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান

০৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
পুরস্কার হাতে বিজয়ীরা

পুরস্কার হাতে বিজয়ীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কেটিং বিভাগকে ৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বাস্কেটবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এ ১৬টি দল অংশগ্রহণ করেন। ১৪টি দলকে হারিয়ে ফাইনালে উঠেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও মার্কেটিং বিভাগ। খেলায় বিজয়ী দল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পয়েন্ট ছিলো ৩০, অন্যদিকে রানার্সআপ মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিল ২৩। এতে ৭ পয়েন্ট বেশি পেয়ে ফাইনাল খেলায় চূড়ান্তভাবে বিজয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এসময় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

এর আগে, গত ২৬ আগস্ট সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেসিয়াম অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ। খেলা হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট ও প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগ ১৯ পয়েন্ট অর্জন করে। কিন্তু খেলার এক পর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির সামনেই সংঘর্ষে জড়ায়। 

এসময় চেয়ার ছুড়াছুঁড়ি ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। অভূতপূর্ব এই কাণ্ডের জন্য স্থগিত হয় ম্যাচটি। তবে ম্যাচটি ঠিক যেখান থেকে স্থগিত হয়, সেখান থেকেই ৩ অক্টোবর দুপুর ৩টায় পুনরায় খেলার নির্দেশ করে বিবৃতি দিয়েছে খেলাটির নিয়ন্ত্রক আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটি, রাবি। সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেলে খেলা অনুষ্ঠিত হয়েছে। 

জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬