কানাডা সফরের আমন্ত্রণ পেলেন ঢাবি ভিসি

০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে ভিসির সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে ভিসির সাক্ষাৎ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কানাডা সফরের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার ঢাবি উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এ আমন্ত্রণ জানান ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্যকে কানাডা সফরের আমন্ত্রণ জানানো হয়। 

কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুদেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে গত ১৯ জুলাই ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল তাঁর। গত ১৫ জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়। 

সভাসূত্রে জানা যায়, হাইকমিশনার জানিয়েছেন, ভিসার বিষয়টি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখে। বিশ্ববিদ্যালয় থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে তখন সমস্যাটি হতো না। এ দিকে গত জুলাই মাসেই উপাচার্যের একান্ত সচিব সরোজ কুমার সরকারকে প্রশাসন-৩ শাখায় ট্রান্সফার করা হয়। পরে প্রশাসন-৩ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আরাফাতকে উপাচার্যের একান্ত সচিব করা হয়েছে। জানা যায়, ভিসার না পাওয়ায় সরোজ কুমার সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬