খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাবি শিক্ষক ফোরামের মানববন্ধন

০১ অক্টোবর ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর মানববন্ধন © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপারসন ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশ থেকে আজ গণতন্ত্র বিলীন হয়ে গেছে। অসুস্থ থাকা সত্ত্বেও বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। দেয়া হচ্ছে না উন্নত মানের চিকিৎসাও। একজন নাগরিক হিসেবে তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমেই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এটিকে প্রতিহিংসার রাজনীতি উল্লেখ করে এই ঘৃণ্য রাজনীতি থেকে সরে এসে অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা।

এসময় মানববন্ধনে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদুল হাসান খান (মুক্তা) বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। সেখানে অসুস্থ অবস্থায় তিনি দিন পার করছেন। তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁর ব্যক্তিগত চিকিৎসক বলেছেন, তাঁকে এদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না।

আরো পড়ুন : আবার সিসিইউতে খালেদা জিয়া

তিনি আরও বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিহিংসারও শিকার। কারণ প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি আবার বাড়াবাড়ি করলে তাদের জেলে ঢোকানো হবে। এসব হিংসার উর্ধ্বে গিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।

এসময় রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আজকের মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো, মাদার অব ডেমোক্রেসি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো। তিনি দিনের পর দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় অতিবাহিত করছেন। আর এই সরকার এটা নিয়ে তালবাহানা করছে৷ মুমূর্ষু খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। যদি তাঁর কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মানিত সদস্য অধ্যাপক সোহেল হাসান, সাবেক সহ-সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬