ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ PM
ভোলা সদর মডেল থানা

ভোলা সদর মডেল থানা © ফাইল ছবি

ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর অসুস্থ হয়ে সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভোলা থেকে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর অভিমান করে সুমাইয়া স্বামীর যক্ষ্মার চিকিৎসার জন্য রাখা ওষুধ অতিরিক্ত সেবন করেছিলেন।

নিহত সুমাইয়া ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের আমতলা এলাকার মোহাম্মদ কামালের মেয়ে। তিনি মোহাম্মদ হাসিবের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার সুমাইয়ার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া হয়। পরে অভিমান করে তিনি স্বামীর যক্ষ্মার চিকিৎসার জন্য রাখা ওষুধ অতিরিক্ত সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এরপর রাত ৮টার দিকে সুমাইয়া অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পরামর্শ দেন। পরে বরিশালের উদ্দেশে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সুমাইয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

ঘটনার বিষয়ে সুমাইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ: ভোলা
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬