ঢাবিতে আন্তর্জাতিক শিশু-কিশোর সাহিত্য সম্মেলন শুরু 

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সম্মেলনে উপস্থিত অতিথিরা

সম্মেলনে উপস্থিত অতিথিরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে 'বাংলাদেশ ও ইরানের শিশু-কিশোর সাহিত্য' শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ শনিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, শিশু ও কিশোরদের মানসিক বিকাশ এবং সুন্দর জীবন-যাপনে শিশু সাহিত্যের গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মাতৃভাষা শিখতে, নিজের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির ভাষা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে শিশু-কিশোর সাহিত্য চর্চা আরও বৃদ্ধি হওয়া উচিত। এসময় শিশু-কিশোরদের সংস্কৃতিমনা, সুশিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে তিনি পারিবারিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্য প্রসারে অনন্য ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। 

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া

তিনি বলেন, শিশুদের সুচরিত্র গঠনে, চিন্তাশীল করে গড়ে তুলতে, অপরকে শ্রদ্ধা করা শেখাতে এবং সংস্কৃতিমনা করে গড়ে তুলতে শিশু সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং দু'দেশের সাহিত্য অঙ্গন আরও বিকশিত হবে বলে তিনি উল্লেখ করেন।

দু'দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্মেলনে ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে এবং ৩৪টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এই সম্মেলনের আহ্বায়ক ও বিভাগের প্রবীন অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইরানি দূতাবাসের কালচারাল কাউন্সেলর সৈয়দ রেজা মিরমোহাম্মাদি এবং ঢাকাস্থ আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়ালমুসলেমিন শাহাবুদ্দিন মাশায়েখী রাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন স্বাগত বক্তব্য দেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইরানের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. বাহাদুর বাঘেরি।

বিমান হামলায় ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত…
  • ২৮ মার্চ ২০২৬
আইপিএল নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, জানাল তথ্য মন্ত্রণালয়
  • ২৮ মার্চ ২০২৬
‘ভুয়া ডাক্তার তৈরির কারখানা’ বন্ধের হুঁশিয়ারি স্বাস্থ্য প্র…
  • ২৮ মার্চ ২০২৬
আকিজ গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩ এপ্রিল
  • ২৮ মার্চ ২০২৬
৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদ, একজনকে কারাদণ্ড
  • ২৮ মার্চ ২০২৬
টেলিটকের ‘ডেডলাইন’ পহেলা এপ্রিল, বদলি নিয়ে বড় খবর মাউশির
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence