রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ PM
চক্ষু পরীক্ষা ও পরামর্শ নিচ্ছে একজন শিক্ষার্থী।

চক্ষু পরীক্ষা ও পরামর্শ নিচ্ছে একজন শিক্ষার্থী। © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ (কনসালটেশন) দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও বিনামূল্যে প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য চশমা ক্রয়ে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে।

ক্যাম্পের সময়সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রবীন্দ্র ভবন, ২১ সেপ্টেম্বর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২২ সেপ্টেম্বর শহীদুল্লাহ কলা ভবন, ২৪ সেপ্টেম্বর মমতাজ উদ্দীন ভবন, ২৭ সেপ্টেম্বর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবন, ২৮ সেপ্টেম্বর জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, ২৯ সেপ্টেম্বর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবন, ৩০ সেপ্টেম্বর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, ১ অক্টোবর কৃষি ভবন এবং ৪ অক্টোবর জয়নুল আবেদিন চারুকলা ভবনে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষার্থী মাহিমা ইসলাম বলেন, এখানে এসে দেখলাম সবাই বেশ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। চিকিৎসকরা যথেষ্ট সময় নিয়ে খুব ভালোভাবে আমার চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসেই বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হোসাইন বলেন, আমরা প্রতিদিন মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি, ফলে অনেক সময় চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ক্লাস, পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সবসময় বাইরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। তাই ক্যাম্পাসে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হবে।

গ্ৰামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ১০ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন শুরু করেছি। আজকে থেকে আমরা ১০টা অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেবো। এর পাশাপাশি আমরা ঔষধের উপর ছাড় এবং যদি কারো চশমা লাগে সেক্ষেত্রে ১০% ছাড় দিচ্ছি। এই ক্যাম্পের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সেবা নিতে পারবে। আজকে প্রথমার্ধেই আমাদের এখানে ৩ শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা রাজশাহীর বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিচ্ছি। এর পাশাপাশি কারো চোখে বড় কোনো সমস্যা থাকলে তাদের আমরা আমাদের প্রধান হাসপাতালে রেফার্ড করি এবং তাদের বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে থাকি।

ট্যাগ: রাবি
একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত, রেললাইন অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬