ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপোর্টে মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ AM
জান্নাতুল ফেরদৌস ইবনাত

জান্নাতুল ফেরদৌস ইবনাত © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত মারা গেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা চানগাঁওয়ের একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। 

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাতের অকাল প্রয়াণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার, তার সহপাঠী এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

এর আগে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিনি একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। সে সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। 

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬