বিজ্ঞানের অগ্রযাত্রায় শামিল হতে পিছিয়ে থাকলে চলবে না: চবি উপাচার্য

২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বক্তব্য দিচ্ছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বক্তব্য দিচ্ছেন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের (সিইউবিএএ) তৃতীয় পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুক্রবার (২২ সেপ্টেম্বর) চবি ক্যাম্পাসে কর্মসূচির মধ্যে ছিল-বর্ণিল র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, উন্মুক্ত আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ইত্যাদি।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চবি বোটানিক্যাল গার্ডেন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) এন এম জিয়াউল আলম। স্বাগত বক্তব্য দেন সিইউবিএএ’র সহ সাধারণ সম্পাদক জনাব শাহাবউদ্দিন আরিফ।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও সিইউবিএএ এর যৌথ উদ্যোগে ‘4IR Application in Botanical Studies for Smart Bangladesh’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (পিআরএল) ড. মো. আবদুল মান্নান এবং  ‘Biotechnology: A Tool for Face Lifting Smart Bangladesh’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসাইন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও সিইউবিএএ’র এলামনাই ফারহানা রুমঝুম ভূঁইয়া ও এলামনাই জুলিয়া জেসমিন হক মিলি।

উপাচার্য তাঁর বক্তব্যে উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারবর্গকে চবি ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ চবির পুরোনো একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগে অনেক প্রথিতযশা শিক্ষক-গবেষক শিক্ষকতা করেছেন এবং করছেন। এ সকল পন্ডিত শিক্ষক-গবেষকদের সান্নিধ্যে থেকে প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত হয়ে দেশ-জাতির সেবায় কাজ করে যাচ্ছেন।  এটি এ বিভাগ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।

উপাচার্য বলেন, ‘বিজ্ঞানের নব নব আবিস্কারে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় শামিল হতে আমাদের পিছিয়ে থাকলে চলবে না; আমরাও এগিয়ে যেতে চাই। তাই সকলকে স্ব স্ব অবস্থান থেকে জ্ঞান-গবেষণায় অধিকতর ব্রতী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।’

আরো পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে ফের উত্তেজনা 

তিনি আরো বলেন, ‘চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাই ও তাঁদের পরিবারের সদস্যদের সরব পদচারণায় পুরো ক্যাম্পাস আজ আনন্দে উদ্বেলিত, তাঁরা সকলেই সেই ছাত্র জীবনে ফিরে গেছেন। উপাচার্য চবি উদ্ভিদবিজ্ঞান এলামনাইদের কর্মক্ষেত্রের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন-অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

উপাচার্য শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন এবং উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা ও অধ্যাপক ড. আবুল খায়ের। এ ছাড়াও অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন ও শিক্ষক, সিইউবিএএ’র অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ নাজমুল হক, সিইউবিএএ’র সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence