তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতাকে শোকজ

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ AM
চবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়

চবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সাজ্জাদ একটি পোস্ট দিলে সেটি আলোচনার জন্ম দেয়। 

তেলের দাম বৃদ্ধির খবর প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন— ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এরপর বিষয়টি ফেসবুকে ও ক্যাম্পাসে আলোচনার জন্ম দেয়। পরে ছাত্রদলের পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

অন্য খবর: ৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।’

এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হ্যাঁ শোকজের ঘটনাটি সত্য। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের প্রতি আমি সবসময় অনুগত। আর শোকজের বিষয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই কেন্দ্রকে ব্যাখ্যা দেব।’

‘ভারত ও আমাদের জেন জি আন্দোলনের মিল অমিল’
  • ১৮ অক্টোবর ২০২৬
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬