রাবি ছাত্রলীগ নেত্রী তন্নীকে হল ছাড়ার নির্দেশ

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রাবি ছাত্রলীগ নেত্রী তন্নী

রাবি ছাত্রলীগ নেত্রী তন্নী © সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হল শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না তন্নীকে তার কক্ষ ত্যাগ করার নির্দেশ দিয়েছেন হল প্রশাসন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তাকে এই নির্দেশনা দেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. হাসনা হেনা।

তন্নী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাঁপচিত্র বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেছা হলে ৪৫৯ নং কক্ষে থাকেন। তাকে সেই কক্ষ থেকে চলে যেতে বলা হয়েছে।

হল প্রসাশনের অভিযোগ রয়েছে, তন্নী হলের ৪৫৯ নং কক্ষে থাকেন। কক্ষটি চার সিটের। সেখানে একটা সিট ফাঁকা আছে। একজন শিক্ষার্থীকে সেই সিটে বরাদ্দ দিলেও উঠতে দিচ্ছেন না তন্নী। এছাড়াও তার মাস্টার্সের পরীক্ষা শেষ হয়েছে ১৮ মাস আগে। তিনি একজন রানিং শিক্ষার্থী নন। এছাড়াও হল প্রশাসন বলছেন, রহমতুন্নেছা হলে এমফিল শিক্ষার্থীদের জন্য কোনো সিট বরাদ্দ নেই।

এ বিষয়ে জানতে চাইলে তন্নী বলেন, “গতকাল রাত ১০টায় প্রভোস্ট ম্যাম, দুইজন পুরুষ ও হাউজ টিউটর নিয়ে আমার রুমে এসে আমাকে রুম ছেড়ে দিতে বলেছেন। ওই সময় আমার রুমের অন্য শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছেন।

আরও পড়ুন: জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

তিনি আরও বলেন, ম্যাম অভিযোগ করছেন আমার ছাত্রত্ব নেই। কিন্তু আমার ২০২৩ সালে মাস্টার্সের রেজাল্ট হয়। তারপরই আমি এমফিলের জন্য আবেদন করি। কিন্তু একাডেমিক কমিটির মিটিং না হওয়ায় আমার এমফিলের সুপারিশটা এখনো পাইনি। এই বিষয়টি আমি একাধিকবার হল প্রশাসনকে জানিয়েছি। তারপরও হল প্রশাসন এমনটা করেছে।”

তন্নী অভিযোগ করে বলেন, আমার সিটে নাকি একটা প্রথম বর্ষের মেয়েকে উঠানো হয়েছে। ওই মেয়ের কাছে ডকুমেন্টস দেখতে চেয়েছি কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। একটা প্রথম বর্ষের মেয়ে ডরমিটরিতে না থেকে কীভাবে প্রথমে রুম পায়?

রাতের বেলা ছাত্রীদের কক্ষে পুরুষ শিক্ষক আসা নিয়ে তিনি বলেন, মেয়েদের রুমে হল প্রভোস্ট আসতে পারেন। এটা মানলাম কিন্তু পুরুষরা কি রাত সাড়ে দশটায় একজন মেয়ের রুমে যেতে পারে? 

আরও পড়ুন: ধর্ষণ মামলার আসামি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী

তন্নী দাবী করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নেই বলেই হল প্রভোস্টরা ছাত্রলীগের মেয়েদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে। তিনি বলেন, আমি হল সভাপতি হওয়ায় বিভিন্ন সমস্যা নিয়ে আমার রুমে অনেক মেয়েরা আসে। ফলে তাদের জন্য হল প্রভোস্টকে বলে একটা সিট খালি রাখা হয়েছে। কিন্তু এর আগে, আমাকে হল সুপার ডেকে বলেছিলেন, কোনো সমস্যা হলে শিক্ষার্থীরা কেন তোমার কাছে যায়? তুমি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো না? আমি একটা সংগঠন (ছাত্রলীগ) করি আমার কাছে শিক্ষার্থী আসতেই পারে। কিন্তু তাঁরা এই বিষয়টি ভালো চোখে দেখেন না। গতকালকের বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। আশা করি প্রশাসন একটা ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে রহমতুন্নেসা হলের হাউজ টিউটর ড. রতন কুমার বলেন, “গতকাল আমাদের একটা মিটিং ছিল, সেখানে তন্নীর বিষয়ে আলোচনা হয়। তার চার সিটের রুমে একটা সিট ফাঁকা আছে সেখানে একজন শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তন্নী তাকে উঠতে দেয়নি। এছাড়াও তার এখন আর ছাত্রত্ব নেই। সে এমফিল করবে বলে আমাদের জানিয়েছে কিন্তু আমাদের হলে এমফিল শিক্ষার্থীদের জন্য কোনো আসন বরাদ্দ থাকে না।”

সার্বিক বিষয়ে রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. মোছা. হাসনা হেনা বলেন, “এই বিষয়ে আমি এখনি কিছু বলতে চাচ্ছি না। সময় হলে আপনাদের ডেকে নিয়ে বিস্তারিত জানাব।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence