ক্যাম্পাসের রিকশা চালকদের পাশে জাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ 

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
রিকশা চালকদের রেইনকোট দিচ্ছে জাবি ছাত্রলীগ

রিকশা চালকদের রেইনকোট দিচ্ছে জাবি ছাত্রলীগ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই রেইনকোট বিতরণ কর্মসূচি পালিত হয়।

এসময়, ছাত্রলীগের এই উদ্যোগে বৈরি আবহাওয়াতেও নির্বিঘ্নে রিকশা চালাতে পারবে বলে আনন্দ অনুভুতি প্রকাশ করেন রিকশাচালকরা।

রিকশা চালক ইসমাইল হোসেন বলেন, বৃষ্টির মধ্যে রিকশা চালাইতে অনেক কষ্ট হয়, রেইনকোট কেনার টাকাও ছিলো না। ভাইদের দেওয়া রেইনকোট পইরা রিকশা চালাইতে পারমু, আগের থেকে কষ্ট কম হইবো।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমাদের ক্যাম্পাসে যারা রিকশা চালায় এরা আমাদের শিক্ষার্থীদের জন্যই কষ্ট করে। অনেক দিন ধরে দেখছি অনেক অসহায় রিকশা চালক বৃষ্টিতে ভিজে রিকশা চালায়। এজন্য মানবিক দিক বিবেচনা করে আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমরা সবার জন্য এমন ভালো কাজ অব্যাহত রাখতে চাই।

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬