ছাত্রী হোস্টেল কক্ষে মিলল ২০ হাজার পিস ইয়াবা, আটক ছাত্রী

২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM
আটকৃত ছাত্রী

আটকৃত ছাত্রী © টিডিসি সম্পাদিত

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরীফা নামে কলেজের এক ছাত্রীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলটিতে অভিযান চালায় কক্সবাজার সদর থানা পুলিশ। অভিযানে নারী পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটককৃত ছাত্রী শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে হোস্টেলে এত বিপুল পরিমাণ ইয়াবা কীভাবে এলো, এর পেছনে কারা রয়েছে কিংবা আটক ছাত্রীর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬