অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ আজ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ দিন আজ (২০ সেপ্টেম্বর)। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রমে আগ্রহী শিক্ষার্থীরা প্রতি পত্রের জন্য ১ হাজার ২০০ টাকা ফি দিয়ে উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করতে পারছেন।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে এবং আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করা যাবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। আবেদন করার পর আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদনের শেষ আজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬