ঢাবির অধিভুক্ত কলেজে ভর্তিতে ‘প্রতারণা’, সতর্কতা কর্তৃপক্ষের

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রতারণার বিষয়ে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমে ব্যবহারের জন্য অফিস বা তার কোন কর্মকর্তা/কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কড্ইন ইত্যাদি ব্যবহার করে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোনভাবে টাকা জমা নেয় না।

আরো পড়ুন: প্রথম মেধাতালিকায় অনিয়মের অভিযোগ, ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির যে কোনো ধরণের প্রচারণা বা লেনদেনের তথ্য নিশ্চিতভাবে একটি ‘প্রতারণামূলক’ কার্যক্রম। এ বিষয়ে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা সশরীরে হাজির হয়ে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করে তার সমস্যা সরাসরি জানাতে পারে।

মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন ২ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য, দেখুন তালিকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দেশে দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬