খেলোয়াড় কোটায় ঢাবিতে ভর্তি ৪৯ জন

১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়) খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ৪৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অফিস এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। 

কলা অনুষদের ডিন ও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রধাণ সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের  আগামী ১৮ সেপ্টেম্বর  অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে বিষয় পছন্দের ফরম কলা অনুষদ ডিন অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ ও তা পূরণ করে উক্ত অফিসে জমা প্রদান করতে বলা হয়েছে। 

ফুটবল, ক্রিকেট, এথলেটিক্স, সাতার, রোল বল, খো খো, আর্চারি, উশু, ব্যাডমিন্টন বক্সিং  বাস্কেটবল ভলিবল,শ্যুটিং, কারাতে,হ্যান্ড বল,হকি,জুডো, তায়াকোয়ানডো শ্রেনীতে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

উল্যেখ্য, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়,  আবারও খেলোয়াড়ি কোটায় মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ করে দেয়া হবে।এরই প্রেক্ষিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে

ট্যাগ: ঢাবি
নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬