শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উদ্যোগ প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: ঢাবি উপাচার্য

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
ঢাবিতে কর্মকর্তাদের নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে

ঢাবিতে কর্মকর্তাদের নিয়ে দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটি এ কর্মশালার আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এপিএ ফোকাল পয়েন্ট রাজিব মাহমুদ সামিম পারভেজ স্বাগত বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজ ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যক্তির পেশাদারিত্ব ও দক্ষতার সাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উদ্যোগ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ।

এ কর্মশালায় অংশগ্রহণকারীরা আরও দক্ষ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈষম্যহীন দৃষ্টিভঙ্গি ও গুণগত মান বজায় রেখে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতি উপাচার্য আহবান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে দু’দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী দিনে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. কামরুল হাসান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি: প্রক্রিয়া, গঠন এবং বাস্তবায়ন’ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ বিষয়ে প্রশিক্ষণ দেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence