ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ PM
‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক কর্মশালা

‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক কর্মশালা © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাইন্স ক্লাবের উদ্যোগে ‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশে প্রতিনিয়ত ল্যাবরেটরি ও অগ্নিকাণ্ডের যেসব দুর্ঘটনা ঘটে, তার অন্যতম প্রধান কারণ সচেতনতার অভাব। এসব বিষয়ে শুধু তাত্ত্বিক আলোচনা না করে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের সময় মানুষ অজ্ঞতাবশত যেসব ভুল করে, সেগুলো তুলে ধরে করণীয় ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উপায় নিয়েও আলোচনা করা হয়।

এদিন কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারের কেমিকেল, রি-এজেন্ট ইত্যাদি ব্যবহারবিধি এবং অগ্নি নিরাপত্তা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলায় আগুনে পুড়ে যাওয়া আহতকে উদ্ধারপ্রক্রিয়া, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে করণীয়, অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভেজা বস্তা দিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। 

সাইন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী ও কুষ্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করলেও বাংলাদেশে সাধারণ মানুষ দ্রুত এগিয়ে আসে; তবে সঠিক প্রশিক্ষণের অভাবে তাদের আন্তরিকতা সত্ত্বেও সাফল্য শতভাগ মেলে না। পাশাপাশি রাস্তার অপ্রশস্ততা ও জ্যামজটের মতো বাস্তব সমস্যার কারণে যথাসময়ে উদ্ধারকাজে বিড়ম্বনা তৈরি হয়। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আজকে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান প্রাত্যহিক জীবনে প্রয়োগ এবং জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান জানাই। সাইন্স ক্লাবের এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া শিক্ষার্থীরা ট্রেইনার হিসেবে পরবর্তীতে অন্যান্যদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করবে বলে প্রত্যাশা করি। 

ট্যাগ: ইবি
শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভারতের জয়ের পরও বিতর্ক, আলোচনায় আম্পায়ারিং
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা সফরের নামে ১৮ লাখ টাকা আদায়, খরচ শেষে হদিস নেই ৭ লাখ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬