রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক সপ্তম মেধাতালিকা প্রকাশ

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক সপ্তম ও প্রতিবন্ধী কোটার তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সপ্তম মেধাতালিকায় বাণিজ্য শাখা থেকে মেরিট পজিশন ১০৮৫, বিজ্ঞান শাখা থেকে মেরিট পজিশন ২০৬ ও মানবিক শাখা থেকে মেরিট পজিশন ৯৯ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট ‘বি’) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ষষ্ঠ মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সপ্তম মেধাতালিকা ও প্রতিবন্ধী কোটার তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো। 

এতে আরো জানানো হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ২টার মধ্যে ডিন অফিসে এসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপর অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬