অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত কুমিল্লা আইনজীবী সমিতির

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ PM
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ।

তিনি বলেন, আমরা কোনো রেজ্যুলেশন করে এই সিদ্ধান্ত নিইনি। এটি একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত। মানবিক জায়গা থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অপ্রতিম আমাদের ছেলে। বাবা কখনো সন্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না।

উপাচার্য অধ্যাপক ড. শরিফুল করিম বলেন, অপ্রতিম আমাদেরই ছেলে। এই ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা আশা করবো কুমিল্লা বারের কোনো আইনজীবী যেন আসামিদের পক্ষে না লড়ে।

এর আগে, ২১ ঘণ্টা নিখোঁজ থাকার পর গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬