রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
অধ্যাপক ড. মু. নকীবুল্লাহ

অধ্যাপক ড. মু. নকীবুল্লাহ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মু. নকীবুল্লাহ মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

অধ্যাপক ড. মু. নকীবুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও আরবি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আশরাফ আলী থানভী (র.) উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি রাবির আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনায় যোগ দেন। এর আগে তিনি কিছুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি ও ফারসি বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপনা জীবনে তিনি বিভাগীয় সভাপতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তিনি আরবি ছন্দ বিজ্ঞান, আরবি অলংকারশাস্ত্র ও আমেল শতক গ্রন্থের প্রণেতা। এছাড়া তার কয়েকটি গবেষণা প্রবন্ধও প্রকাশিত হয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় ড. নকীবুল্লাহর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬