শাটল দুর্ঘটনা

উত্তাল চবি ক্যাম্পাস, ভিসি বাসভবন ও পুলিশ বক্সে ভাঙচুর-আগুন

০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
পুলিশ বক্সে ভাঙচুর ও ভিসি বাসভবনে ভাঙচুর করে আগুন

পুলিশ বক্সে ভাঙচুর ও ভিসি বাসভবনে ভাঙচুর করে আগুন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাওয়ার পথে শাটল ট্রেনে গাছের ধাক্কায় ছাদে থাকা অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ফতেয়াবাদ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

পরে রাতেই এ ঘটনা জেরে ক্যাম্পাসে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের প্রধান ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার পাশাপাশি ভিসি বাসভবন ও পুলিশ বক্সে ভাঙচুর করেছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এসময় ভিসি বাসভবনের সামনে ও পুলিশ বক্সে আগুন দিতে দেখা গেছে।

রাত সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগেই প্রশাসন বারবার জানিয়েছি আমাদের শাটলের বিষয়ে। শাটলে পর্যাপ্ত বগি নাই। প্রশাসন এ বিষয়ে জানা সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পর্যাপ্ত বগি না থাকায় শহরে যেতে হলে অনেক সময় ছাঁদে ওঠা লাগে। আজকের এ দুর্ঘটনা প্রশাসনের অবহেলায় ঘটেছে। আমার ভাইয়ের রক্তের মূল্য দিবে কিভাবে প্রশাসন? এ প্রশাসনের পদত্যাগ চাই।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬