রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক পঞ্চম মেধাতালিকা প্রকাশ 

২৮ আগস্ট ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান) বা বি.ফার্ম (সম্মান) বা বি.এসসি. এলি. বা ভি.ভি.এম. বা বি.এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে পঞ্চম নির্বাচন ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ ও ৩১ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪১২ নং কক্ষে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে চাইলে অফিস চলাকালীন সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে। (ফোন: ০২৫৮৮-৮৬৪১৫৭, ০১৭৯৫৭২৬৬৭৭) অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। 

প্রসঙ্গত, অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ ( Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অন্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে ৪ সেপ্টেম্বর ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬