বাস্কেটবল খেলায় রাবির দুই বিভাগে মারামারি, ব্যাপক ভাঙচুর

২৬ আগস্ট ২০২৩, ০৮:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
বাস্কেটবল খেলায় রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে

বাস্কেটবল খেলায় রাবির দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেসিয়াম অনুষ্ঠিত আন্তঃবিভাগ বাস্কেটবলের ফাইনাল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ব্যাপক চেয়ার ছুড়াছুঁড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীদেরকে থামাতে গিয়ে কিছু শিক্ষক আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। শনিবার (২৬ আগস্ট) রাত ৭টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতায় ১৬টি দলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়। আজ (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলা হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট অর্জন করে অন্যদিকে প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিল-১৯।

খেলার এক পর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে স্লেজিং করতে থাকে। স্লেজিং করাকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়াছুঁড়ি করতে থাকে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে খেলাটি স্থগিত ঘোষণা করা হয়। 

এসময় খেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম. হুমায়ুন কবীর। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে শরীরচর্চা বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ আলী জানান, অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফাইনাল খেলাটি স্থগিত করতে হলো। পরবর্তীতে খেলা হবে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে কি না আবার নতুন করে শুরু হবে সেটাও সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে। 

তিনি আরও বলেন, আমরা যদি এ অবস্থায় খেলা পরিচালনা করি তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এ জন্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থাকবে না: …
  • ০৮ আগস্ট ২০২৬
এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬