ঢাবিতে যেভাবে পালিত হবে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

২৬ আগস্ট ২০২৩, ০১:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। রবিবার (২৭ আগস্ট) দিবসটি উপলক্ষে সকাল ৬:১৫ টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তারা শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পরে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ভিসির সভাপতিত্বে এবং নজরুল বিশেষজ্ঞ হিসেবে বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ স্মারক বক্তৃতা প্রদান করবেন। 

আরও পড়ুন: নির্দেশনা না মেনে উচ্চ হারে ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

এছাড়া, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর নেতৃত্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করবেন।  

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081