ঢাবির প্রযুক্তি ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

১৯ জুন ২০২৩, ১১:১৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে। আজ সোমবার (১৯ জুন) থেকে শুরু হওয়া আবেদন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এর আগে রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ওয়েবসাইট লিংকে ক্লিক করে লগইনের পর ড্যাশবোর্ড থেকে ‘পরীক্ষার ফল’ বাটনে চাপ দিয়ে ফল জানা যাবে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। 

গত শুক্রবার ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটে এক হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ২৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রতি আসনের বিপরীতে লড়াই হয় ১০ জনের। ঢাকার ১৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে তিনটি সরকারি কলেজ, একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূ…
  • ৩০ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ৩০ মার্চ ২০২৬
একদিনে ৩৮৬ অভিযানে ২১৪ মামলা
  • ৩০ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানি নেতাদের কোনো দেশই থাকব…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস
  • ৩০ মার্চ ২০২৬
‘গণভোট অধ্যাদেশ ব্যবহার হয়ে গেছে’ বলে বিল না তোলার সিদ্ধান্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence