রাবির ভোলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি

০৮ জুন ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
ভোলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি

ভোলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আবিদ, সম্পাদক অভি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আবিদ হাসানকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী কামরুল হাসান অভিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

২২ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি জুলিয়া আক্তার মিশু, ইয়ামিন হোসাইন আরিফ, তীর্ণ পাল। এছাড়াও যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাকিল, কোষাধ্যক্ষ মো. মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নকিবুল ইসলাম, মো. ইউসুফ শরিফ, দপ্তর সম্পাদক আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রকাশনা সম্পাদক অরিন্দম গোলদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক জেবুন জাহান নাশিতা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কাওসার আহাম্মেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম। এছাড়াও কার্যনিবাহী সদস্য হিসেবে আছেন মেহেদি হাসান, জুলকারনাইন, তানজিম, বিজয় বি কৃষ্ণ দাস।

উল্লেখ্য, বর্তমান কমিটি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে বিবেচিত হবে।

তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভিসি ইস্যুতে কাল প্রতিবাদ সমাবেশের ডাক সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬