ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট নিরীক্ষণের তারিখ ঘোষণা 

০৮ জুন ২০২৩, ০২:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট নিরীক্ষণের তারিখ ঘোষণা 

ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট নিরীক্ষণের তারিখ ঘোষণা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদের রেজাল্ট নিরীক্ষণের তারিখ ঘোষণা করা হয়েছে। কেউ তার রেজাল্টে সন্তুষ্ট না হলে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ইউনিট ভিত্তিক অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে। ফল নিরীক্ষণের জন্য ১০০০ টাকা লাগবে। 

বিজ্ঞান ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে ৬ থেকে ১২ জুনের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৮ জুন ২০২৩ হতে ১৪ জুন ২০২৩ তারিখ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

বিজনেস স্টাডিজ বিভাগের ক্ষেত্রে ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ১১ জুন ২০২৩ হতে ১৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

চারুকলা অনুষদের ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন হতে ১২ জুন  পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৫২৬

চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়। এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

উল্লেখ্য, ঢাবির বিজ্ঞান ও চারুকলা অনুষদের রেজাল্ট প্রকাশিত হয় ৫ জুন। কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ করা হয় ৭ জুন ও বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ করা হয় ৮ জুন।

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬