ওয়েবসাইটে দেখা যাচ্ছে রাবির ‘এ’ ইউনিটের ফল

০৭ জুন ২০২৩, ০১:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল মঙ্গলবার (৬ জুন) রাত ৮টায়। তবে ওয়েবসাইটে ফল দেখতে পারছিলেন না শিক্ষার্থীরা। অবশেষে প্রকাশিত ফল ওয়েবসাইটে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৭ জুন) বেলা ১১টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন।

জানা গেছে, ‘এ’ ইউনিটে ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। গ্রুপ-২-এ পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-৩-এ পাসের হার ২৩ দশমিক ১৮ ও সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। গ্রুপ-৪-এ পাসের হার ২৩ দশমিক ৮০ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬।

এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬