বিজ্ঞপ্তি দিলেও ওয়েবসাইটে মিলছে না রাবির ‘এ’ ইউনিটের ফল

০৭ জুন ২০২৩, ১২:১৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
রাজাশাহী বিশ্ববিদ্যালয়

রাজাশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে বলে মঙ্গলবার (৬ জুন) রাত ৮টায় বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে  বিজ্ঞপ্তি প্রকাশের ৪ ঘন্টা পরেও ওয়েবসাইটে মিলছে না ফলাফল। এতে চরম ভোগান্তিতও বিভ্রান্তিতে পড়েছে ফল প্রত্যাশিরা।  

খোঁজ নিয়ে দেখা গেছে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে ওয়েবসাইটে ‘এ' ইউনিটের কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। শুধু 'সি' এবং 'বি' ইউনিটের ফলাফল দেখা যাচ্ছে। ফলে বিভ্রান্তিতে পড়েছে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক।

এ বিষয়ে 'এ' ইউনিটের সমন্বয়ক ড. মো. ইলিয়াস হোসাইন বলেন, আমরা রেজাল্ট ঠিক করে আজ রাত আটটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে জমা দিয়েছি। তবে তারা যদি ওয়েবসাইটে সেটা পাবলিস না করে আমাদের কিছু করার নেই। গতবছর আমরা দেখেছি রেজাল্ট আইসিটি সেন্টারে দেওয়ার পরপর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তবে এ বছর কেন দেওয়া হয়নি সেটা জানা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরে কেটে দিচ্ছেন।

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬