গবেষণায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন রাবি অধ্যাপক নকীব

০৬ জুন ২০২৩, ০২:১১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. সালেহ্ হাসান নকীব

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. সালেহ্ হাসান নকীব © টিডিসি ফটো

ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স শাখায় গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিজ্ঞান অনুষদ ঘোষিত 'ডিনস্ অ্যাওয়ার্ড-২০২১' পেতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. সালেহ্ হাসান নকীব। আগামীকাল বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পুরস্কার দেয়া হবে। 

মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহেদ জামান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক সালেহ হাসান নকীব বরাবর ইস্যু করা এ চিঠিতে বলা হয়, ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স শাখায় গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিজ্ঞান অনুষদ ঘোষিত 'ডিনস্ অ্যাওয়ার্ড-২০২১' এর জন্য আপনাকে মনোনীত করা হয়েছে। এ জন্য আপনাকে অনুষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আগামী ৭ জুন সকাল সাড়ে ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে 'ডিনস্ অ্যাওয়ার্ড-২০২১' প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করছি।

এ বিষয়ে অধ্যাপক নকীব বলেন, এর আগে ২০১৮ সালে প্রথমবার ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আবারও পেলাম। প্রথমবার ডিনস্‌ অ্যাওয়ার্ড পেয়ে ভালো লেগেছিল। দ্বিতীয়বার পেয়ে ভালো লাগা প্রায় একই ধরণের। নিজ বিশ্ববিদ্যালয়ের নিজ অনুষদ থেকে স্বীকৃতি ভালো লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল সায়েন্সেস থেকে একজন মাত্র গবেষক এই পুরস্কার পেয়ে থাকেন। গবেষণায় পুরস্কার, একক পুরস্কার নয়। এই পুরস্কারের কৃতিত্ব আমার বাবা-মা, আমার বিভাগ, রিসার্চ স্টুডেন্টস এবং রিসার্চ কোলাবরেটরদের। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।"

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ডীনস্ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো মনোনিত হয়েছেন তিনি। 

সংসদ শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে, জামায়াত কি…
  • ১০ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বাড়ছে: শিশির মন…
  • ১০ মার্চ ২০২৬
থানায় ‘বিচার না পেয়ে’ বিষপান, ওসির বিরুদ্ধে আইজিপির কাছে …
  • ১০ মার্চ ২০২৬
স্বর্ণের ভরি কত টাকা আজ?
  • ১০ মার্চ ২০২৬
দক্ষিণ সিটি নির্বাচনে ৭৫ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আহ্বান …
  • ১০ মার্চ ২০২৬
তেলের দাম বাড়ায় পাকিস্তানে দুই সপ্তাহ স্কুল বন্ধ ঘোষণা
  • ১০ মার্চ ২০২৬
close