ঢাবির কলা ইউনিটের ফল প্রকাশের সময় ঘোষণা, দেখবেন যেভাবে

০৬ জুন ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ জুন) বেলা ১টায় এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

আজ মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের  ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এক নোটিশে বলা হয়েছে, ‘৭ জুন ২০২৩ দুপুর ১.০০ টায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে। এ বিষয়ে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন।

ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে এক লাখ ২২ হাজার ৮৮২টি। একটি আসনের বিপরীতে লড়াই হচ্ছে প্রায় ৪২ জন শিক্ষার্থীর।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬