রাবির ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৮.৫০

০৫ জুন ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
রাবি ভর্তি পরীক্ষা

রাবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ফলাফল সূত্রে জানা গেছে এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। গ্রুপ-৫ (অ-বিজ্ঞান) এর এক শিক্ষার্থী এ নম্বর পেয়েছেন। এছাড়া, গ্রুপ-১ এর সর্বোচ্চ নম্বর ৮০.৫০, গ্রুপ-২ এর সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫, গ্রুপ-৩ এর সর্বোচ্চ নম্বর ৮৮ এবং গ্রুপ-৪ সর্বোচ্চ নম্বর ৮৭

এর আগে সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।  দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন।

অধ্যাপক ড. মো. শহিদুল আলম বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫,৮৫৩ জন শিক্ষার্থী এবং পাশ করেছেন ৩০৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫,৯৭৭ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে পাশ করেছেন ৬১২০ জন।

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট প্রকাশ

এছাড়াও গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬,০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬,০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৩৯৬৬ জন।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৩১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিনে ‘সি’ ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি’ ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়া, ‘সি’ ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।

ট্যাগ: রাবি
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close