নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি (উপাচার্য) নিয়োগের প্রতিবাদে আগামীকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।

একই দিনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে সকাল ১০টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটি ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীকে 'লালকার্ড' প্রদর্শনপূর্বক সায়েন্সল্যাব মোড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমান সংকটময় পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে একজন অযোগ্য ব্যক্তিকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের বিরুদ্ধে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে মনে করি এবং এই অযৌক্তিক নিয়োগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই সিদ্ধান্তের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপরিবেশ ও স্থিতিশীলতা বিনষ্ট হলে, তার সম্পূর্ণ দায়ভার নিয়োগকারী কর্তৃপক্ষকেই বহন করতে হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে আমাদের পরবর্তী এই কর্মসূচি।

এর আগে, সকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হয়।

পরে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তারা উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহাল দাবি করেন।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬