সুন্দরবনে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ PM
সুন্দরবনের ছবি।

সুন্দরবনের ছবি। © সংগৃহীত ছবি

পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর হাতে পাঁচ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে পৃথকভাবে তাদের অপহরণ করা হয়। 

এ সময় পাঁচটি মোবাইল ফোন ও একটি মাছ ধরার নৌকাও নিয়ে যায় দস্যুরা। এ ঘটনায় উপকূলের জেলে-মহাজনদের মধ্যে নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।

অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন—রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। অপহৃত এসব জেলের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় বলে জানিয়েছেন তাদের মহাজনরা।

নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানান, বনদস্যু মজনু ও শরীফ বাহিনীর ১০ থেকে ১৫ জন সশস্ত্র সদস্য একটি ট্রলার নিয়ে এসে জেলেবহরে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে নৌকা থেকে পাঁচজনকে তুলে নিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।

তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জেলে অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের জানানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।’

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬