শিক্ষকরা এখন চাকরি করেন, শিক্ষকতা করেন না: ড. মুনতাসীর মামুন 

০৪ জুন ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে প্রদান করেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে প্রদান করেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন © টিডিসি ফটো

'আমাদের শিক্ষকরা এখন চাকরি করেন, শিক্ষকতা করেন না। চাকরি করলে শিক্ষার্থীদের শ্রদ্ধা অর্জন করা যায় না। রাজনৈতিকদের শ্রদ্ধা অর্জন করা যায়। একজন শিক্ষককে হতে হবে ছাত্রদের আদর্শ। শিক্ষকদের কাজ হবে ছাত্রদের সাহসী ও শিক্ষিত করে তুলা৷ কিন্তু আমাদের শিক্ষকরা তা না করে রাজনীতিবিদদের দ্বারে দ্বারে গিয়ে ঘুরেন। এটা শিক্ষকসূলভ আচরণ নয়। বঙ্গবন্ধুর আদর্শ এটা কখনোই ছিলো না।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অধ্যাপক ড. মুনতাসীর মামুন এ মন্তব্য করেন।

রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। 

এ সময় ড. মুনতাসীর মামুন আরও বলেন, আমরা দেখি যে আজকে বাংলাদেশে যতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তার কোনোটাতেই বাংলা বিভাগ ও ইতিহাস বিভাগ নেই। এটাকে দেশদ্রোহিতা বলে আমি মনে করি। আমাদের সবার মন বঙ্গবন্ধুর প্রতি প্রেম উতলে পড়ে ঠিকই কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েই কলা ও মানববিদ্যা বিভাগের কোনো শিক্ষক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিষয়ে আজ পর্যন্ত কোনো গবেষণা হতে আমি দেখিনি।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী,  প্রক্টর ড. নুরুল আজীম শিকদার, অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য ও ড. নাজনীন নাহার ইসলাম প্রমুখ।

নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬