পরীক্ষার অনুমতি না পাওয়ায় চবির প্রধান ফটকে তালা

০১ জুন ২০২৩, ১২:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পরীক্ষার অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের আশ্বাসে পরে আবার খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টা ২০ মিনিটের দিকে গেটটি বন্ধ করে দেওয়া হয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে শিক্ষার্থীরা গেইট খুলে দেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে অনুমতি না দেওয়ায় গেটে তালা দেওয়া হয়েছে। এ সময় নেতৃত্বে ছিলেন চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু মুন্সী। এছাড়াও তিনি সিক্সটি নাইন উপগ্রুপের নেতা বলে পরিচিত।

রাজু বলেন, একটি যৌক্তিক দাবি নিয়ে গেইট বন্ধ করা হয়েছে। আইইআরের তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দিচ্ছে না। প্রক্টর সুপারিশ করলেও তারা অনুমতি দিচ্ছে না। শিক্ষকরা বলেন, উপাচার্য সুপারিশ করলে দেবে। উপাচার্য সুপারিশ করেছে কিন্তু তারপরেও অনুমতি দেয়নি। এজন্য গেট বন্ধ করা হয়েছে। তবে আবার খুলে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, গেট বন্ধ করার বিষয়টি সমাধান হয়েছে। অল্প কিছু সময় বন্ধ ছিল। পরীক্ষা দিতে না পারায় তারা বন্ধ করেছিল।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬