রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

৩০ মে ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
‘এ’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

‘এ’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় ‘এ’ ইউনিট প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের মধ্যে সকাল ৯টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। 'এ' ইউনিটে চার শিফটে মোট ৭২ হাজার ৫০জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

নেত্রকোনা থেকে আসা আব্দুস সালাম নামে এক অভিভাবক বলেন, কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গেছি মেয়েকে। সুশৃঙ্খল ও অসাধারণ আয়োজন। তবে ঢাকা থেকে আসা, টিকেট পাওয়া, আবাসন নিয়ে একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে গেছি। চান্স পেলে মেয়েকে এখানেই ভর্তি করাব। তবে এ আয়োজন যদি বিভাগীয় শহরগুলোতে করা যেত ভোগান্তি অনেকাংশে কমে আসতো।

New Project - 2023-05-30T081558-964

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনো অঘটন রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এর আগে গতকাল সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং আগামীকাল 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪৫ ভর্তিচ্ছু।

শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬