ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম

০৯ আগস্ট ২০২৬, ০৯:১১ PM
জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানায়

জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানায় © টিডিসি ছবি

ছাত্রত্ব শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের প্রতিনিধিদের মেয়াদকালীন আবাসিক হলে থাকার সুযোগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছে জাকসু। বিতর্কিত এ প্রজ্ঞাপন বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

রোববার (৯ আগস্ট) জাকসুর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ দাবি জানায়।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নিয়মের বাইরে গিয়ে জাকসু প্রতিনিধিদের বিশেষ সুবিধা দেওয়ার এ সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কোনো ব্যক্তি বা প্রতিনিধি দলের স্বার্থে তৈরি এ ধরনের প্রজ্ঞাপন নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও আবাসিক হলের শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এটি বাতিল করা জরুরি।

তিনি আরও বলেন, প্রশাসন নতুন হলগুলোর নির্মাণ ত্রুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিংবা পুরোনো হলগুলো সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নিলেও উড়ো কথার ভিত্তিতে অবৈধ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দুঃখজনক।

জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে হলে অবৈধভাবে থাকার সুযোগ দেওয়ার পরিবর্তে প্রশাসনের উচিত শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া। একই সঙ্গে একাডেমিক সংস্কার নিয়ে জাকসুর দাবিগুলো মেনে নেওয়া এবং রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সব ধরনের বৈষম্যমূলক আচরণ ও সিদ্ধান্ত পরিহার করে প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের এমন স্বপ্রণোদিত ও বৈষম্যমূলক সিদ্ধান্ত ভবিষ্যতে গণরুম ও গেস্টরুমের মতো অনিয়ম পুনরায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়টি আগামী প্রশাসনিক সভায় আলোচনা করা হবে। প্রজ্ঞাপনটি পুনর্বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬