ঢাবির ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য

‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’

০৯ জুন ২০১৮, ১০:৪৬ AM
লগো

লগো

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচি বাস্তবায়নে ৩০ মে, বুধবার একটি প্রস্তুতি সভা করা হয়েছে।  সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৮ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

দিবসটি উপলক্ষে ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. অখতারুজ্জামানের নেতৃত্বে সকাল সড়ে ১০টায় প্রশাসনিক ভবন থেকে টিএসসির উদ্যেশে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে চারুকলা অনুষদের উদ্যোগে চীনের ইউনান বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ চিত্রকর্ম প্রদর্শনী এবং শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও বিশ্ববিদ্যালয় দিবস সম্পর্কে আলোকপাত করে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করবে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাস বর্ণাঢ্য সাজে সজ্জ্বিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে প্রতিপাদ্য বিষয় উল্লেখ করে তোরণ নির্মাণ করা হবে।

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬