অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার অপরাধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শফিউল আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালু মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, ‘উত্তর হারবাং এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও মজুদ করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ায় এই অভিযান চালানো হয়।’

আরও দেখুন: ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে

জব্দকৃত সরঞ্জামাদি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় হারবাং ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার আবুল মনসুরসহ চকরিয়া থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬