৩য় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত জাতীয় সংসদ

২৭ আগস্ট ২০২৬, ০৪:৩৮ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশনের প্রথম দিনেই বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে অধিবেশন কক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের ‘এটা শাহবাগ নয় মহান জাতীয় সংসদ’- বক্তব্যের পর বিরোধীদলীয় শিবিরের সংসদ সদস্যরা আসন থেকে উঠে এমন বক্তব্যের প্রতিবাদ জানান। এসময় সংসদ অধিবেশন কক্ষে তুমুল  বাগ্‌বিতণ্ডা হলে একপর্যায়ে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর স্পিকার চলমান হট্টগোল থামান। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদ বিরোধী দলীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন,‘ এটা শাহবাগ নয় মহান জাতীয় সংসদ।’ এ বক্তব্যের পরপরই কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বিরোধী দলের সংসদ সদস্যরা আসন ছেড়ে উঠে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের শুরুর দিন থেকেই এমন আচরণ করে যাচ্ছেন। আমি জানি না তিনি নিজেকে কী মনে করেন। তার সাম্প্রতিক তার বক্তব্য গুলোতে তিনি নিজেকে জাতীয় সংসদের শিক্ষক বলে পরিচয় করিয়েছেন। মাননীয় স্পিকার আমরা মহান জাতীয় সংসদের কাউকে শিক্ষক হিসেবে দেখতে চাই না।’

একপর্যায়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মাইক মিউট করে সবাই থামান।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬