৩৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ঢাবি শিক্ষার্থীদের মিলনমেলা

০৫ মে ২০১৮, ০৫:১৫ PM
টিএসসি মিলনায়তনে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডারদের মিলনমেলায় ঢাবি উপচার্য সহ অন্যান্যরা

টিএসসি মিলনায়তনে সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডারদের মিলনমেলায় ঢাবি উপচার্য সহ অন্যান্যরা © সংগৃহীত

৩৬তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একত্রিত হন সুপারিশপ্রাপ্তরা।

এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যত কর্মজীবনে তোমাদের অনেক ক্ষমতা, মর্যাদা ও দায়িত্ব আসবেÑ যা মূল্যবোধের মাধ্যমে ব্যবহার করবে। মানুষের মঙ্গলের জন্য সবসময় কাজ করবে।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ন্যায়ের পক্ষের সব আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা ও প্রজ্ঞার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাকিবুল হাসান ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ র‌্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস'র চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী ও হামস গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের কৃতি এসব শিক্ষার্থী।

অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা
  • ২৮ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬