চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২২ মে ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অনেক জল্পনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টা থেকে ফলাফল দেখতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, ফলাফল চবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে সংক্ষিপ্ত এক নোটিশে জানানো হয়। এতে বলা হয়, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল সোমবার সাড়ে ১১টায় প্রকাশিত হবে।

গত ১৬ ও ১৭ মে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। দু’দিনে চার শিফট মিলিয়ে মোট ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭০৪ পরীক্ষার্থী আবেদন করলেও ৫৯ হাজার ৬০৯ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬