২৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

২১ মে ২০২৩, ০৪:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
রাজশাহী  বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ছুটি শুরু হতে যাচ্ছে। ২৯ দিনব্যাপী এ ছুটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। তবে বিভাগগুলো চাইলে ছুটির মধ্যেও পরীক্ষা নিতে পারবেন। এতে প্রশাসনের কোনও বাঁধা নেই।  

রবিবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে কোনও বিভাগ চাইলে তাদের পরীক্ষা ছুটির মধ্যে নিতে পারবেন। এতে প্রশাসনের কোনও বাঁধা থাকবে না। 

তিনি আরও বলেন, পরীক্ষার বিষয়ে বিভাগ যেটা মনে করবে তাঁরা সেটা করতে পারবে। অফিস বন্ধ থাকবে ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত। পরে ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত অফিসের সকল কার্যক্রম চলমান থাকবে। পরে ২২ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে।

আবাসিক হল বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ছুটিতে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।

নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, ৩ জনের অ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাবির হলে ঘুমন্ত ছাত্রকে বিষধর সাপের ছোবল
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬