১০ বছর আগে ফেল করা শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ পাচ্ছেন

১১ মে ২০২৩, ০৮:৫৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

ডিগ্রি স্তরে দশ বছর আগে ফেল করা শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বুধবার (১০ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী এক বা একাধিক কোর্সে এফ গ্রেডপ্রাপ্ত (অকৃতকার্য) হয়েছে, তাদের শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় ফরম পূরণের সুযোগ প্রদান করা হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেডপ্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা ৫ হাজার টাকা ফি প্রদান করে শুধু ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় ফরম পূরণের সুযোগ পাবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না।

২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের কোন শিক্ষার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না।

তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬