এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন যেভাবে

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ PM
শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা

শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা © টিডিসি সম্পাদিত

শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা, স্নাতক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের ৪.৮০ পেতে হবে;

*বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বাইরের বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৪.৮০ সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের ৪.৫০ পেতে হবে;

*যেসব প্রার্থীর পিতা/মাতা/অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার কম তারাই আবেদন করতে পারবেন;

*অন্য প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্য হলে আবেদন করতে পারবেন না;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা https://scholarship.sjiblbd.com/ লিংকে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৩

যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক নিজ অর্থায়নে পুনর্নির্মাণের ঘোষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬