রাবির নাট্যকলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মীর মেহবুব আলম

১০ মে ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মীর মেহবুব আলম। মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এস. এম. ফারুক হোসাইনের কাছ থেকে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।  

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আবদুল্লাহ আল মামুনসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত নাট্যকলা বিভাগের ৪র্থ তম সভাপতি হলেন অধ্যাপক ড. মেহবুব আলম। তিনি ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর শেষ করেন। এরপর ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালে তিনি অধ্যাপক হন।

দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, একা কখনও কোনও কাজ করা সম্ভব নয়। তাই বিভাগের সকল শিক্ষকের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে চাই। নাট্যকলা ৬০% ব্যবহারিক বিষয়। তাই আমাদের ল্যাবের দরকার হয়ে থাকে। কিন্তু পর্যাপ্ত রুমের অভাবে সঠিক সময়ে সব শেষ করা সম্ভব হয় না। 

এছাড়াও তিনি আরও বলেন, আমি চাই আমাদের বিভাগের কার্যক্রমগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাক। তাই এখন থেকে চেষ্টা করব বিশ্বমানের ওয়েবসাইটে তৈরী করার।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬