ঈদের আগে চবির চারুকলা খোলার সম্ভাবনা শেষ

৩১ মার্চ ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ঈদের আগে খুলছে না চবির চারুকলা ইনস্টিটিউট

ঈদের আগে খুলছে না চবির চারুকলা ইনস্টিটিউট © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ঈদুল ফিতরের আগে আর খোলার সম্ভাবনা নেই। ঈদের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে চারুকলা। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে। সে হিসাবে ঈদের আগে আর খুলবে না চারুকলা।

চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কারকাজ চলছে। গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ৫৪২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ কার্যক্রম চলছে। এটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৬ এপ্রিল পর্যন্ত চারুকলা বন্ধ থাকবে। এ সময়ে কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না। এ নির্দেশনা ঈদের ছুটিতেও বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করে চারুকলার শিক্ষার্থীরা। এরপর ৫ নভেম্বর থেকে মূল ক্যাম্পাসে ফিরে আসার এক দফা দাবিতে আন্দোলন নামেন। পরে ২ ফেব্রুয়ারি শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবন সংস্কারের কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাশাপাশি সে সময় শিক্ষার্থীদের চারুকলা ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। তবে ৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ার পর আন্দোলনের সূচনা হয়।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬