রাবির প্রাথমিক ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

২৭ মার্চ ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া আজ সোমবার (২৭ মার্চ) শেষ হচ্ছে। গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।

জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য এ পর্যন্ত প্রাথমিক আবেদন জমা হয়েছে ৩ লাখ ৬২ হাজারেরও বেশি। একক আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৩৪টি। রোববার রবিবার (২৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য জানান। 

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) ৩ লাখ ৬২ হাজার ৩৮২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে ১ লাখ ৩৪ হাজার ১৯৫টি, ‘বি’ তথা বাণিজ্য ইউনিটে ৮৮ হাজার ৭২০টি ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে ১ লাখ ৩৯ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। 

উল্লেখ্য, প্রাথমিক আবেদন শেষে জিপিএ'র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। চূড়ান্ত আবেদন শেষে ২৯ মে ‘সি’ ইউনিট, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। কিন্তু চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিট (বাণিজ্য)-এর জন্য গতবছরের ন্যায় ১১০০ টাকা থাকলেও বাকি দুইটা ইউনিটে চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবছর 'এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে।

শ্বাসকষ্টে অসুস্থ হয়ে এক দিন আগেই মৃত্যু, পাস করেছে ওয়াদুদ
  • ১০ আগস্ট ২০২৬
হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬