স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জাবির শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জাবির শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জাবির শ্রদ্ধা © টিডিসি ফটো

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পক্ষ হতে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী বীর সৈনিকদের প্রতি ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। 

রবিবার (২৬ মার্চ) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, ইন্সটিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দফতর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি,মহিলা ক্লাব এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এর আগে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে …
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি পাশ করলেন অভিনেত্রী ইসরাত অতিথি
  • ১০ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তোপের মুখে ববি প্রশাস…
  • ১০ আগস্ট ২০২৬
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত বিস…
  • ১০ আগস্ট ২০২৬
পাঁচ হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প…
  • ১০ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০…
  • ১০ আগস্ট ২০২৬